Last Updated:
Washington DC Plane Crash: আসলে ডোনাল্ড ট্রাম্পের নিশানায় রয়েছে বৈচিত্র্য নীতি, যা ওবামা ক্ষমতায় থাকাকালীন জারি করা হয়েছিল। ইতিমধ্যেই প্যাসেঞ্জার জেট থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন তদন্তকারীরা।

ওয়াশিংটন: মাঝ আকাশে মার্কিন সেনা ব্ল্যাক হক হেলিকপ্টার এবং আমেরিকান এয়ারলাইন্সের প্যাসেঞ্জার জেটের মধ্যে সংঘর্ষের জেরে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর দায় সরাসরি তিনি চাপিয়েছেন আগের সরকারের উপর। আসলে ট্রাম্পের নিশানায় রয়েছে বৈচিত্র্য নীতি, যা ওবামা ক্ষমতায় থাকাকালীন জারি করা হয়েছিল। ইতিমধ্যেই প্যাসেঞ্জার জেট থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন তদন্তকারীরা।
মার্কিন সেনা ব্ল্যাক হক হেলিকপ্টার এবং আমেরিকান এয়ারলাইন্সের প্যাসেঞ্জার জেটের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষের পর তা ওয়াশিংটন ডিসি-র রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে পোটোম্যাক নদীতে ভেঙে পড়েছে। প্যাসেঞ্জার উড়ান এবং আর্মি হেলিকপ্টারে থাকা সমস্ত যাত্রীই মৃত বলে মনে করছেন কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা পোটোম্যাক নদী থেকে ২৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আপাতত উদ্ধারাভিযান চলছে। ২০০১ সালের পর এটাকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে মর্মান্তিক বিমান দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের ক্ষোভ:
ট্রাম্পের করা মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক। আসলে মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই ধরনের উদ্যোগের কারণে নিরাপত্তার তুলনায় পলিসিকেই বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। ট্রাম্পের কথায়, “নিরাপত্তাকেই আমি সবার আগে রাখি। ওবামা, বাইডেন এবং ডেমোক্র্যাটরা পলিসিকেই সবার আগে রেখে এসেছেন। আসলে তাঁদের একটাই নির্দেশিকা নিয়ে এসেছেন: ‘অতিরিক্ত সাদা’। আর আমরা এমন মানুষ চাই, যাঁরা যোগ্য।”
এখানেই শেষ নয়, প্রাক্তন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিগিয়েগকেও নিশানা করেছেন ট্রাম্প। তাঁর তোপ, এয়ার ট্রাফিক কন্ট্রোলে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে। এমনকী সেই সমস্ত পদে মানসিক সমস্যা রয়েছে, এমন ব্যক্তিদেরও বসানো হয়েছে বলে দাবি ট্রাম্পের। তাঁর কথায়, “এফএএ সক্রিয় ভাবে এমন কর্মীদের নিয়োগ করছে, যাঁদের গভীর বুদ্ধিবৃত্তীয় অক্ষমতা এবং মানসিক সমস্যা রয়েছে। এমনকী বৈচিত্র্র্যের আওতায় তাঁদের মানসিক ও শারীরিক সমস্যাও রয়েছে।”
এই বিমান দুর্ঘটনার পরে এফএএ-র ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে ক্রিস রোশেলোকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে সংশ্লিষ্ট এজেন্সিতে নিরাপত্তার মান এবং নিয়োগের প্রক্রিয়ার উপর কড়া নজর রাখা হবে। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এগিয়ে আসা জেটের বিষয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অ্যালার্ট পাঠানো হয়েছিল। এমনকী গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল।
ব্ল্যাক বক্স উদ্ধার:
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলেছে যে, যাত্রিবাহী বিমান থেকে তদন্তকারীরা ককপিট ভয়েস রেকর্ডার-সহ ব্ল্যাক বক্স এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করেছেন। সংস্থার মতে, শেষ মুহূর্তে পরিস্থিতি ঠিক কী হয়েছিল কিংবা কী ঘটেছিল, তা ঠাহর করার জন্য রেকর্ডারগুলিই অন্যতম প্রধান উপকরণ হতে চলেছে। আপাতত পরীক্ষা-নিরীক্ষার জন্য এনটিএসবি ল্যাবে পাঠানো হয়েছে রেকর্ডারগুলি।
Kolkata,West Bengal
January 31, 2025 10:45 AM IST
US plane crash update: এই কারণেই ওয়াশিংটনে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা! সামনে এল চাঞ্চল্যকর ভিডিও