মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন স্কালোনি

মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন স্কালোনি

স্কালোনিও শোনালেন আশার কথা, ‘প্রথম কথা হলো, সে (মেসি) এবং তার সতীর্থরা জানে এখনো যথেষ্ট সময় আছে হাতে। সে এবং বাকিরাও বিশ্বকাপে খেলতে আগ্রহী। ব্যাপারটি কোন দিকে গড়ায়, তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান।’

আর্জেন্টিনা জাতীয় দলের এই কোচ মেসিকে নিয়ে আরও বলেন, ‘সে যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া।’ তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপে খেলতে ৩৭ বছর বয়সী মেসির ওপর স্কালোনি কোনো চাপ তৈরি করেননি বলেও জানিয়েছেন, ‘সে এবং অন্য কারও ওপরই নয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ না।’

Scroll to Top