ছয় দিনের বিরতিতে মোমেন্টাম হারিয়েছে রংপুর, দাবি আর্থারের | চ্যানেল আই অনলাইন

ছয় দিনের বিরতিতে মোমেন্টাম হারিয়েছে রংপুর, দাবি আর্থারের | চ্যানেল আই অনলাইন

টানা আট জয়ে সবার আগে এবারের বিপিএলে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। শুরুর ছন্দ শেষঅবধি ধরে রাখতে পারেনি গ্লোবাল চ্যাম্পিয়ন দলটি। লিগপর্বে নিজদের শেষ দুই ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে হার দেখেছে। টানা দুই পরাজয়ের কারণ হিসেবে মাঝে ছয় দিনের বিরতিকে দায়ী করছেন দলটির প্রধান কোচ মিকি আর্থার।

গত ১৭ জানুয়ারি চট্টগ্রামে চিটাগং কিংসকে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নেয় রংপুর রাইডার্স। এরপর ছয় দিনের বিরতি দিয়ে ২৩ জানুয়ারি রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল তারা। ম্যাচে রাজশাহীর কাছে হেরে যায় রংপুর। তিন দিন পর ঢাকায় ফিরে আবারও একই দলের বিপক্ষে হার দেখে নুরুল হাসান সোহানের দল।

বুধবার মিরপুরে চিটাগং কিংসের বিপক্ষে নিজেদের ১১তম ম্যাচে নামবে রংপুর রাইডার্স। তার আগেরদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন আর্থার। জানান নিজেদের ছন্দ হারানোর কথা।

‘আমরা কিছুটা মোমেন্টাম হারিয়েছি। আমরা প্রথম ৫-৮ ম্যাচে খুব ভালো করেছি। এরপর আমাদের ৬ দিনের ব্রেক ছিল। এরপর আমরা মোমেন্টামটা পাইনি। আমদের কী করতে হবে সেটা বের করতে হবে। এটা আমাদের দ্রুতই খুঁজে বের করতে হবে। কারণ আগামী সপ্তাহে আমাদের বড় বড় ম্যাচ রয়েছে।’

GOVT

রংপুর শেষ দুই ম্যাচে হারলেও দলের উপর বিশ্বাস আছে আর্থারের। প্রত্যাশা নিয়ে বললেন, ‘আমি প্রতিটি খেলোয়াড়কে শতভাগ বিশ্বাস করি। কারণ তাদের পারফর্ম করতে দেখেছি। গায়ানাতে কঠিন কন্ডিশনে তাদের পারফর্ম করতে দেখেছি। জানি তাদের সামর্থ্য কী। কেবল চাই তারা জয়ের ধারায় ফিরুক। কাল ভালো একটি পারফরম্যান্স চাই। আশা করছি সবাই সেটা করতে পারবে।’

Scroll to Top