ঐশী বাংলা সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিক ও শিল্পীদের মিলনমেলা | চ্যানেল আই অনলাইন

ঐশী বাংলা সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিক ও শিল্পীদের মিলনমেলা | চ্যানেল আই অনলাইন

‘যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন-২০২৫। এতে অংশ নিয়েছেন শতাধিক লেখক কবি সাহিত্যিক ও শিল্পী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র সাহিত্য সম্মেলনে লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীদের মিলনমেলায় পরিণত হয়।

ভাষার মাস ফেব্রুয়ারিকে সামনে রেখে এই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দৈনিক ঐশী বাংলার প্রকাশক ও সম্পাদক সূফী এআর এম মুহিউদ্দিন খান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

সম্মেলনের উদ্বোধন করেন, কবি ও গবেষক এবং পত্রিকাটির সাহিত্য সম্পাদক ডক্টর এস এম শাহনুর। এছাড়াও মুখ্য আলোচক ছিলেন পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম।

GOVT

এতে বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, অল ব্রডকাষ্টারস কমিউনিটি-এবিসি’র সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, প্রগতিশীল সাহিত্য সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এবছর গুনী তিন লেখককে ঐশী বাংলা সাহিত্য পুরুস্কার প্রদান করা হয়। পুরস্কৃতরা হলেন, কবি ও বহুমাত্রিক লেখক মোহাম্মদ সাজ্জাদ হোসেন জামাল, কবি উপন্যাসিক শিশুতোষ লেখক তাহমিনা আক্তার পাতা এবং কবি সাইদা আজিজ চৌধুরী।

Scroll to Top