ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক খুদে বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, ‘দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই।’

উল্লেখ্য, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

GOVT

Scroll to Top