বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা – DesheBideshe

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা – DesheBideshe

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা – DesheBideshe

ঢাকা, ১৫ জানুয়ারি – জুলাই ঘোষণাপত্রের ওপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সর্বদলীয় সম্মেলন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় সম্মেলন আয়োজন করবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৫ জানুয়ারি ২০২৫

Scroll to Top