নববর্ষ উদযাপনে আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে ২ শিশু দগ্ধ

নববর্ষ উদযাপনে আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে ২ শিশু দগ্ধ

জুমবাংলা ডেস্ক : ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নববর্ষ উদযাপনে আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে ২ শিশু দগ্ধ

এদের মধ্যে একজনের নাম ফারহান (৮)। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের বিস্তারিত ঘটনা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

বুধবার (১ জানুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায়, ইংরেজি নতুন বছর বরণে পটকা ফোটানোর কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।

কোন বৈশিষ্ট্যে বুঝবেন প্রিয় মানুষটি মানসিক সমস্যায় ভুগছে

আহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বলেন, নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে পটকা ফোটানোর কারণে তারা দগ্ধ হয়েছে।

Scroll to Top