Last Updated:
আধুনিকতার ডিজিটাল যুগেও অবসর সময়ে বইয়ের পাতা উল্টে হারিয়ে যাওয়ার মধ্যে আলাদা আনন্দ, আবেগ রয়েছে বলে মনে করেন পাঠক কুলের একাংশ।
বারাসাত বইমেলা
উত্তর ২৪ পরগনা: আধুনিকতার ডিজিটাল যুগে ক্রমশ কি হারাচ্ছে বই এর গুরুত্ব! এই নিয়ে বিস্তর তর্ক বিতর্ক চলতেই পারে, তবে পাঠক কুল এই নিয়ে কি মত পোষণ করছেন তা জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম প্রতিবছরের মতো এবছরও আয়োজিত হওয়া বারাসাত বই মেলায়। কলকাতা বইমেলা শুরুর বেশ কিছু সময় আগেই শুরু হয়েছে তৃতীয়তম বর্ষ বারাসাত বইমেলার। ইতিমধ্যেই এই বইমেলার উদ্বোধন হয়ে গিয়েছে।
আরও পড়ুন: বাঘের তাড়ায় বাইক ফেলে দৌড়! রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্কে রাতের ঘুম উড়ল গোটা গ্রামের
এখন প্রতিদিনই বই প্রেমীদের ভিড় লক্ষ করা যাচ্ছে স্টল গুলিতে। শুধু বই নয়, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ভুরিভোজ সব কিছুরই ব্যবস্থা রয়েছে এই মেলায়। মেলা চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত বলেই জানা গিয়েছে। এদিন মেলায় ঘুরে ক্রেতা বিক্রেতা বই প্রেমীদের সঙ্গে কথা বলে জানা গেল, আধুনিকতার ডিজিটাল যুগেও অবসর সময়ে বইয়ের পাতা উল্টে হারিয়ে যাওয়ার মধ্যে আলাদা আনন্দ, আবেগ রয়েছে বলে মনে করেন পাঠক কুলের একাংশ। আবার অপরদিকে, ডিজিটাল পরিষেবার মাধ্যমে বইয়ের ব্যাপ্তি আরও বেড়েছে বলেও মনে করেন অনেকে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
প্রতিযোগিতার যুগে বই পড়ার আগ্রহ হারাচ্ছে বলে অনেকে মনে করলেও, এই মেলায় দেখা গেল সকল বয়সের পাঠকদেরই বইয়ের খোঁজ থেকে বিভিন্ন স্টল গুলিতে নানা ধরনের বইয়ের পাতা উল্টে দেখতে। পছন্দের বই কিনলেনও অনেকে। তবে মানুষের বইয়ের প্রতি আগ্রহ ডিজিটাল যুগেও বইকে বাঁচিয়ে রাখবে বলেই মনে করেন বুদ্ধিজীবী থেকে সাহিত্য প্রেমী এমনকি ব্যবসায়ীরাও।
Rudra Narayan Roy
Kolkata,West Bengal
December 19, 2024 5:17 PM IST



