জুলাই অভ্যুত্থান: চ্যারিটি কনসার্টে সহায়তা করছে সেনাবাহিনী | চ্যানেল আই অনলাইন

জুলাই অভ্যুত্থান: চ্যারিটি কনসার্টে সহায়তা করছে সেনাবাহিনী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্ম’ এর মাধ্যমে আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্ম’ এর মাধ্যমে আর্মি স্টেডিয়ামে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠান থেকে আয়কৃত সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে।

এতে বলা হয়, বর্ণিত কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবের উদ্দেশ্যে ধানমন্ডি ও ফার্মগেট এর দিক হতে আগত বিমানযাত্রী বহনকারী যানবাহনসমূহ বিমানের টিকিট প্রদর্শন সাপেক্ষে জাহাঙ্গীর গেইট দিয়ে সেনানিবাসে প্রবেশ করতে সিএমএইচ হয়ে জিয়া কলোনী দিয়ে বিমানবন্দরে গমন করতে পারবে।

GOVT

এছাড়াও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সমূহকে একই পথ ব্যবহারে প্রাধান্য দেয়া হবে। এই বিশেষ সুবিধাটি আগামী ২১ ডিসেম্বর ২টা হতে ১১টা পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য, মহতি এই উদ্যোগকে সফল করতে কনসার্ট উপলক্ষে আর্মি স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রে সেনাবাহিনী কর্তৃক কোন ভেন্যু চার্জ নেয়া হবে না।

Shoroter Joba

Scroll to Top