ডিসেম্বরের ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৩৮ কোটি ডলার

ডিসেম্বরের ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৩৮ কোটি ডলার

ব্যাংক কর্মকর্তারা বলছেন, চলতি মাসের মধ্যে পুরোনো আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে ব্যাংকগুলো ডলারের বেশি দাম দিচ্ছে। এর ফলে আগের চেয়ে বেশি প্রবাসী আয় দেশে আসছে।

প্রবাসী রেমিট্যান্স হাউসগুলো সূত্রে জানা গেছে, এখন বেশির ভাগ ব্যাংক ১২৪ টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনছে। সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ডলার কিনেছে ১২৪ টাকা দামে, রিয়া মানি এক্সচেঞ্জ ডলার কিনেছে ১২৪ টাকা ১৮ পয়সা দামে, টেপটেপ সেন্ড ডলার কিনেছে ১২৪ টাকা ৭০ পয়সা দামে ও ওয়েস্টার্ন ইউনিয়ন ডলার কিনেছে ১২৫ টাকা ৬০ পয়সা দামে। ফলে এর চেয়ে বেশি দামে দেশের ব্যাংকগুলোকে ডলার কিনতে হচ্ছে। এতে আমদানিকারকদের বেশি দামে দায় শোধ করতে হচ্ছে।

Scroll to Top