কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পুলিশ ফাঁড়ির পাশে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তাজবির হোসেন ওরফে শিহান (২৫)। তিনি মৌচাক জামতলা এলাকার বাসিন্দা এবং রাজধানীর উত্তরায় একটি কলসেন্টারে চাকরি করতেন।

Scroll to Top