২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব, ২০৩০ আসর তিন দেশে | চ্যানেল আই অনলাইন

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব, ২০৩০ আসর তিন দেশে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০৩৪ বিশ্বকাপ আয়োজনের বিডে একক দেশ হলেও নানা ধরনের টানাপোড়েন ছিল সৌদি আরবকে দায়িত্ব দেয়া ঘিরে। সব বাধা টপকে ছেলেদের ফুটবল বিশ্বকাপের আসরটি আয়োজনের আনুষ্ঠানিক দায়িত্ব পেল মধ্যপ্রাচ্যের দেশটি। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বযজ্ঞ আয়োজনের গুরুভার অর্জন করল সৌদি আরব।

বুধবার বিশ্ব ফুটবলিং কাউন্সিলের কংগ্রেস শেষে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। কংগ্রেসের মাধ্যমে ২০৩০ বিশ্বকাপ আয়োজকের নামও ঘোষণা করেছে সংস্থাটি। ২০৩০ ছেলেদের বিশ্বআসর যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল।

সৌদি বিশ্বকাপ হবে ৪৮ দেশ নিয়ে। পাঁচ শহরে মোট ১৫ স্টেডিয়ামে খেলাগুলো হবে। শহরগুলো- রিয়াদ, জেদ্দা, খোবার, আবহা এবং নিয়ম।

রিয়াদের কিং সালমান স্টেডিয়াম ৯২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এবং এখানে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হওয়ার কথা।

GOVT

shoroterjoba

Scroll to Top