পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওছার জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে জাকির নামের এক সহযোগীকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলাম ওরফে সিজু (৪০) নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে তিনি গুলি ছুড়েছিলেন। তবে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিকে গ্রেপ্তার, অস্ত্রের উৎস শনাক্ত এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে কাওছারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পুলিশ আবেদনে উল্লেখ করেছে।


