03

এলাকাবাসীরা জানিয়েছেন, গ্রামের অধিকাংশ যুবক যুবতীই সরকারি চাকরি করেন। তাঁদের মতে, এমন কোনও সরকারি পরীক্ষা নেই যেখানে এই গ্রামের ছেলেমেয়েরা সফল হয়নি। উত্তর প্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষাতেও একই ছবি। লিখিত পরীক্ষায় সফল হওয়া ২৬ জনের মধ্যে রয়েছেন দুই ভাই-বোন, পারুল এবং প্রিন্স। তাঁরা জানিয়েছেন, পরীক্ষার প্রস্তুতির জন্য কোনও কোচিং ক্লাসে ভর্তি হননি তাঁরা। অনলাইনে ইউটিউবে পড়াশোনা করেছেন।



