দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, শনিবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।

GOVT

জানা গেছে, আরিফ হাসানকে বিমানবন্দর থানার এক‌টি হত‌্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলা‌টি গত ১৯ জুলাই করা হ‌য়।

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন।

Chokroanimation

Scroll to Top