জাদঘুরের প্রবেশপথের সামনে আগে থেকেই জাতীয় সংসদের অনুকৃতি তৈরি করে রাখা ছিল। তার নাম রাখা হয়েছিল ‘লাল মজলুম গণ সংসদ’। মিছিলটি সংসদের সামনে এসে তাদের যাত্রা শেষ করে। সংসদের সামনে ছিল একটি লাল বাক্স। হ্যাট-কোট-রোদচশমা পরা এক ব্যক্তি সেই লাল বাক্সটি নিয়ে কিছু করার চেষ্টা করছিলেন। মিছিলের এক প্রতিনিধি তাঁকে প্রশ্ন করেন, তিনি এখানে কী করছেন? লোকটি জানান, তিনি ‘রিফর্মিং’ করছেন। মিছিলের সমবেত কণ্ঠ জানায়, তাঁরা কোনো রিফর্মিং চান না। তাঁরা তাঁদের নিজেদের সংসদে নিজেরাই ঠিক করবেন কী করতে হবে। এই পর্যায়ে এসে দর্শকদের মধ্যেই অনেকে এসে তাঁদের কথা বলেন। একজন রিকশাচালক ফয়সল, কারখানাশ্রমিক মেহেদি হাসান বলেন, তাঁরা চান দেশে খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক।
অভিনয়ে অংশ নিয়েছেন কুর্নিকোভা চাকমা, তাহসান বিন রফিক, শাফিন শেখ, কাদেরুজ্জামান, ঈদুল ফয়সাল, রিমি রফিক, সানজিদা ইয়াসমিন, শিশির রায়, আমিনুল ইসলাম, মীর শাহরিয়ার, শাওন দাস, রিয়াদ ইসলাম, রাজীব শিকদার, ইয়াসিন খান প্রমুখ। গানের দলে ছিলেন বাদল হোসেন, আল মামুন, মীর সাখাওয়াত, রবিউল ইসলাম, মেহেদী হাসান, অভিজিৎ পাল প্রমুখ।