Last Updated:
South 24 Parganas News: বীরসা মুন্ডার জন্মদিনে নিজেদের সংস্কৃতি রক্ষার সংকল্প সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের। এবছর বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী পালন করছে সুন্দরবনের আদিবাসীরা।
আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান
দক্ষিণ ২৪ পরগনা: বীরসা মুন্ডার জন্মদিনে নিজেদের সংস্কৃতি রক্ষার সংকল্প সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের। এবছর বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী পালন করছে সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়। সুন্দরবন এলাকায় আদিবাসীদের আবির্ভাব ইংরেজ আমলের গোড়ার দিকে। তখন জঙ্গল হাসিল করার কাজ শুরু হলে, অসংখ্য ভারতীয় অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষেরা এখানে আসে। এইসব আদিবাসীদের মধ্যে রয়েছে সাঁওতাল, মুন্ডা, খাসিয়া, ওরাং, হো, সাবিও, ভূমিজ ও অন্যান্য সম্প্রদায়ের মানুষজন।
পরবর্তীকালে বিভিন্ন আর্থ-সামাজিক পরিবর্তনের প্রভাবে মূল জনগোষ্ঠীর সঙ্গে মিশে যেতে থাকে তারা। ফলে একপ্রকার সংকট নেমে আসে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে। শুরু হয় ভাষাগত পরিবর্তনও। বিভিন্ন কারণে সংস্কৃতিতেও প্রভাব পড়তে শুরু করে। সুন্দরবনে সাদরি ও মুন্ডারি ভাষার প্রভাব এখনও লক্ষ্য করা যায়।
আরও পড়ুনঃ KKR News: এক ঢিলে তিন পাখি! কেকেআরের অধিনায়ক ‘এই’ মহাতারকা! তোলপার ফেলে দেবে ক্রিকেট দুনিয়ায়
তবে বর্তমান সময়ে আদিবাসী জনগোষ্ঠীর যুবকরা তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। ইউটিউব দেখে নিজেদের ভাষার গান নিজেরাই গাইছে তারা। সেই সঙ্গে নতুন গানও তৈরি করা হচ্ছে। নাচ গানও শিখছে তারা ওইভাবেই। এই নতুন প্রচেষ্টাকে সাদরে গ্রহণ করছে সুন্দরবনের নব্য আদিবাসী সমাজ। ফলে যে ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল তা ক্রমে ফিরে আসছে বলে মনে করছেন অনেকেই।
নবাব মল্লিক
Kolkata,West Bengal
November 15, 2024, 8:09 PM IST
South 24 Parganas News: বীরসা মুন্ডার জন্মদিনে নিজেদের সংস্কৃতি রক্ষার সংকল্প সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের