
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন খালেদ আহমেদ। কেন্টের জার্সিতে দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল বাংলাদেশ পেসার। নিয়েছেন ৩ উইকেট। তাতে ল্যাঙ্কাশায়ারকে দুইশ রানের আগেই থামাল কেন্ট।
ক্যান্টারবেরিতে দ্য সেন্ট লরেঞ্চ গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে ল্যাঙ্কাশায়ার। ৫৮.৫ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে ৫১.৩ ওভারে ২১৪ রানে থামে কেন্ট। ৫৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৫৮.৩ ওভারে ১৯২ রানে থামছে ল্যাঙ্কাশায়ার। কেন্টকে ১৪০ রানের লক্ষ্য দিতে পেরেছে তারা।
দ্বিতীয় ইনিংসে খালেদ ১৫ ওভার বল করে ৫ মেডেনসহ ৫২ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। টাইগার পেসারের পাশাপাশি তিনটি করে উইকেট নেন ম্যাট মিলেনস ও কিথ ডাডজন।
ল্যাঙ্কাশায়ারের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন মাইকেল জোন্স। মার্কাস হ্যারিস ৪৮ এবং ম্যাট হার্স্ট ২৭ রান করেন।
এর আগে প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ারের হয়ে মাইকেল জোন্স সর্বোচ্চ ৪৪ রান করেন। ম্যাট হার্স্ট ৩৭, কিয়েটন জেনিংস ৩০ ও জশ বোহানন ২০ রান করেন।
খালেদ আহমেদ প্রথম ইনিংসে ১৫.৫ ওভার বল করেন। ৪ মেডেন আদায় করে ৪২ রান খরচ করেন, নেন ৫ উইকেট। বাংলাদেশ পেসারের পাশাপাশি বল হাতে ভালো করেছেন ম্যাট মিলনেস। ১৬ ওভারে ২৮ রানে তিনি নেন ৪ উইকেট।
জবাবে নেমে কেন্টের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন জ্যাক ক্রলি। ৪০ রান করেন ম্যাট মিলনেস।
ল্যাঙ্কাশায়ারের হয়ে ৪ উইকেট নেন মিচেল স্ট্যানলি। ৩ উইকেট করে নেন জেমস অ্যান্ডারসন ও টম বেলি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…