অবসরের দিনক্ষণ জানালেন কিউই কিংবদন্তি সাউদি | চ্যানেল আই অনলাইন

অবসরের দিনক্ষণ জানালেন কিউই কিংবদন্তি সাউদি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের শেষ তথা হ্যামিল্টনের সেডন পার্কের টেস্টটি খেলে সাদা পোশাককে বিদায় জানাবেন টিম সাউদি। আন্তর্জাতিক ক্রিকেটে কিউইদের সর্বোচ্চ উইকেট শিকারি অবসরের আগাম ঘোষণা দিয়ে রাখলেন। তবে আগামী জুনে যদি নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে পারে, নির্বাচকদের ডাকে সাড়া দেবেন ৩৫ বর্ষী পেসার।

নিউজিল্যান্ডের হয়ে ১৮ বছর টেস্ট খেলাটা সাউদির কাছে গর্বের। অবসরের ঘোষণায় বলেছেন, ‘বড় হয়েছি নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন নিয়ে। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৮টি বছর খেলতে পারা আমার জন্য সম্মানের।’

লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেও সাদা বলের ক্যারিয়ার চালিয়ে যাবেন কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি সাউদি। বলেছেন, ‘যে খেলাটা আমাকে অনেককিছু দিয়েছে, সেটা থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমার হৃদয়ে টেস্টের জন্য বিশেষ স্থান আছে।’

১৮ বছরের ক্যারিয়ারে সাউদি নিউজিল্যান্ডের হয়ে চারটি বিশ্বকাপ, সাতটি টি-টুয়েন্টি বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। টেস্টে ১০৪ ম্যাচে উইকেট ৩৮৫। বিশ্বে একমাত্র খেলোয়াড় হিসেবে টেস্টে ৩০০, ওয়ানডেতে ২০০ ও টি-টুয়েন্টিতে ১০০ উইকেটের ট্রিপল মাইলফলক ছোঁয়া তারকা তিনি।

GOVT

২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। পরের দুই টেস্ট শুরু যথাক্রমে ৬ ও ১৪ ডিসেম্বর।

Chokroanimation

Scroll to Top