সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রায়হান ফেরদৌস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীরা অধিভুক্তি প্রত্যাহার চান। রায়হান ফেরদৌস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ শতাংশ শিক্ষার্থী নারী হলেও তাঁদের মাত্র পাঁচটি আবাসিক হল রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকার পরও কীভাবে সাত কলেজের জন্য নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে প্রাধান্য দিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি আলোচনার উদ্যোগ নিয়েছে।