মামলা থেকে খালাস পেলেন মির্জা ফখরুল, আমির খসরু ও রিজভী

মামলা থেকে খালাস পেলেন মির্জা ফখরুল, আমির খসরু ও রিজভী

জুমবাংলা ডেস্ক : উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দিয়েছেন আদালত।

মামলা থেকে খালাস পেলেন মির্জা ফখরুল, আমির খসরু ও রিজভী

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামলাটি খারিজ করে আজ বুধবার তাদের খালাসের রায় দেন।

আজ এ মামলার ধার্য তারিখ ছিল। তবে এ নিয়ে মামলার বাদী এবি সিদ্দিক ২০ বার আদালতে অনুপস্থিত রয়েছেন। পরে আদালত মামলাটি গড় হাজির দেখিয়ে খারিজ করে দেন এবং আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

২০-১০-৪ নীতিতে পূরণ হবে গাড়ি কেনার শখ

২০১৮ সালের ৬ আগস্ট দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এবি সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ৯ জুন আদালত মামলাটি আমলে নেন।

Scroll to Top