পুলিশের ৬ ডিআইজি বদলি | চ্যানেল আই অনলাইন

পুলিশের ৬ ডিআইজি বদলি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ৮ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

GOVT

এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকায়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. জিল্লুর রহমানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. মো. নাজমুল করিম খানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইডি মো. আবদুল মালেককে টিডিএস এর কমান্ড্যান্ট এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

Scroll to Top