বাইডেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন। (তিনি তাঁদের নিজের প্রার্থিতার বিষয়ে বোঝাতে চেষ্টা করবেন।)
এদিকে মঙ্গলবার বাইডেনের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এদিন হাকিম জেফরিসের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির সদস্যদের পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। বৈঠকে বাইডেনের বিষয়ে দলের সদস্যদের ধৈর্যের ‘বাঁধ ভাঙবে’ বলে ধারণা করা হচ্ছে।
গত ২৭ জুন ট্রাম্পের সঙ্গে বিতর্ক বিপর্যয়ের পর থেকে নির্বাচনী দৌড় থেকে বাইডেনের দাঁড়ানোর দাবি বাড়ছে। বিভিন্ন জরিপ ও প্রতিবেদন বলছে, দলের সদস্য, অর্থদাতা ও সাধারণ ভোটারদের বড় একটা অংশ বাইডেনের সরে দাঁড়ানোর পক্ষে। কিন্তু বিতর্কে তেমন একটা ভালো করতে না পারার কথা স্বীকার করলেও নির্বাচন করার বিষয়ে নিজের দৃঢ় সিদ্ধান্তের কথা ইতিমধ্যে একাধিকবার জানিয়েছেন বাইডেন।