যুক্তরাষ্ট্রে ছাত্রবিক্ষোভে পুলিশের মারমুখী আচরণের প্রতিক্রিয়া জানতে আগ্রহী পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ছাত্রবিক্ষোভে পুলিশের মারমুখী আচরণের প্রতিক্রিয়া জানতে আগ্রহী পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই চমৎকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির মাধ্যমে সম্পর্ক আরও উন্নত করার ব্যাপারে একযোগে কাজ করছি। আমরা আশা করছি, ভবিষ্যতের দিনগুলোয় আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করব। এর মধ্য দিয়ে দুই দেশের যে অত্যন্ত চমৎকার সম্পর্ক আছে, সেটি আরও গভীর করতে চাই।’

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে হাছান মাহমুদ জানান, অ্যান-মেরি ট্রেভেলিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়য়ন-অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। মেট্রোরেলে ভ্রমণের আগ্রহ দেখিয়েছেন তিনি।

হাছান মাহমুদ জানান, যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরার পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তা সম্প্রসারণে জোর দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে পূর্বসম্মতির ভিত্তিতে যুক্তরাজ্য থেকে এয়ারবাস কেনা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Scroll to Top