প্রকৌশলী জাকারিয়া জালালের প্রথম বই ‘গোল্ডেন রুলস অফ সাকসেস’ প্রকাশিত হয়েছে। লেখকের নিজের কর্মজীবনের বাস্তব জ্ঞান এবং কর্মজীবনে সফলতা অর্জনের নানা বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দিতেই ‘গোল্ডেন রুলস অফ সাকসেস’ বইটি লিখেছেন তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে লেখক চাকরি জীবনে কীভাবে সফল হয়েছেন তা তুলে ধরেছেন এই বইটিতে।
লেখক জানান, এটি সম্পূর্ণ একটি মোটিভেশনাল বই। বইটি মূলত ক্যারিয়ারে উদীয়মানদের জন্য লেখা হয়েছে। তাই যারা মাত্রই ক্যারিয়ার শুরু করেছেন, যারা তরুণ তাদের জন্য বইটি জরুরি।





