ছিটকে গেলেন আলিস, টি-টুয়েন্টি সিরিজে জাকির | চ্যানেল আই অনলাইন

ছিটকে গেলেন আলিস, টি-টুয়েন্টি সিরিজে জাকির | চ্যানেল আই অনলাইন

বিপিএলে দুরন্ত পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজে ডাক পেয়েছিলেন আলিস আল ইসলাম। তবে টাইগারদের জার্সিতে খেলা হচ্ছে না এই অফস্পিনারের। তার পরিবর্তে জায়গা পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটার জাকির আলি অনিক।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া আলিস আঙুলে চোট পেয়েছেন। চোট সারতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। তাতেই কপাল খুলেছে জাকিরের।

কুমিল্লার হয়ে ফিনিশিংয়ে দুর্দান্ত করা এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিয়েছে বোর্ড। এবারের আসরে কুমিল্লার হয়ে ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন ২৬ বছর বর্ষী জাকির।

Reneta April 2023

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো মাঠে গড়াবে ৪, ৬ ও ৯ মার্চ।

বাংলাদেশ টি-টুয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, জাকির আলী অনিক, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

Scroll to Top