যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে ভারত–ফ্রান্স

যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে ভারত–ফ্রান্স

নয়াদিল্লির বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদনের পরিসর বাড়ানো, পারমাণবিক বিদ্যুৎ খাত, মহাকাশ গবেষণা এবং জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও কৃষির মতো সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে নরেন্দ্র মোদি ও এমানুয়েল মাঁখো একমত হয়েছেন।

তবে এসব চুক্তির কোনটি কত মূল্যের, এ বিষয়ে নয়াদিল্লি অবশ্য বিস্তারিত জানায়নি।

উল্লেখ্য, রাশিয়ার পর ভারত সবচেয়ে বেশি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনে ফ্রান্স থেকে।

Scroll to Top