নওগাঁয় ধারের ১০০ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে হত্যার অভিযোগ

নওগাঁয় ধারের ১০০ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়া নিয়ে বিরোধে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁকসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুনীল পাহান (৪০) নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রসেনজিৎ কুমার পলাতক। প্রসেনজিৎ মান্দা উপজেলার কালাচিতা গ্রামের বাসিন্দা। তিনি কাঁকসা গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন।

Scroll to Top