৮ উইকেটে রংপুরের ১৮৩, সাকিব বাদে সবাই করলেন ব্যাটিং – Allrounder BD

৮ উইকেটে রংপুরের ১৮৩, সাকিব বাদে সবাই করলেন ব্যাটিং – Allrounder BD

৮ উইকেটে রংপুরের ১৮৩, সাকিব বাদে সবাই করলেন ব্যাটিং – Allrounder BD

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে আগে ব্যাট করে ১৮৩ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। ঢাকার জয়ের জন্য প্রয়োজন ১৮৪ রান।

টসে জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। গত তিন ম্যাচে মাত্র এক রান করা ব্রান্ডন কিং এদিন শুরুটা ভালো করেছিলেন। তাসকিন আহমেদের করা প্রথম ওভারে দুই বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। শরীফুল ইসলামকেও ডিপ মিডউইকেটের উপর দিয়ে মেরেছিলেন ছক্কা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৩ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন কিং।

আরেক ওপেনার বাবর আজম খেলেছেন ‘বাবর’ সুলভ। শুরুতে ঢাকার বোলারদের দেখেশুনে খেলেছেন। শরীফুল ইসলাম-আলাউদ্দিন বাবুরা খারাপ বল করলেই বাউন্ডারিতে পরিণত করেছেন তিনি। ৪১ বলে ফিফটির দেখা পান বাবর। ধানুশকা গুনাথিলাকার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬২ রান।

রনি তালুকদার তেমন কিছুই করতে পারেননি। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান দারুণ খেলেছেন। বাবরকে সঙ্গ দিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি সুলভ স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পারেননি সোহান। ২৪ বলে ১০৮.২২ স্ট্রাইকরেটে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন রাইডার্স অধিনায়ক।

আজমতউল্লাহ ওমরজাই শেষের দিকে এসে দারুণ ক্যামিও খেলেছেন। ১৫ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩২ রান এসেছে আফগানিস্তানের এ অলরাউন্ডারের ব্যাট থেকে।

ঢাকার হয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন আরাফাত সানি। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, আলাউদ্দিন বাবু, শরীফুল ইসলাম ও ধানুশকা গুনাথিলাকা।

Scroll to Top