৬ ম্যাচে ৫ জয়ে টেবিলের দুইয়ে চেলসি | চ্যানেল আই অনলাইন

৬ ম্যাচে ৫ জয়ে টেবিলের দুইয়ে চেলসি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রিমিয়ার লিগে শেষ ছয় ম্যাচে পাঁচ জয় আদায় করেছে চেলসি। বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগের লড়াইয়ে স্থান পাকাপোক্ত করেছে লন্ডনের ক্লাবটি। তিন পয়েন্ট যোগ করে টেবিলের দুইয়ে অবস্থান তাদের। 

বার্নলির মাঠে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারায় চেলসি। পেদ্রো নেটো ও এনজো ফের্নান্দেজ শেষ মূহূর্তের গোলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট এখন চেলসির।

প্রথমার্ধের শুরুতেই গোলের জন্য হন্যে হয়ে ওঠে চেলসি। বার্নলির জালে ৩৭ মিনিটে হেডে বল জালে জড়িয়ে চেলসিকে লিড এনে পর্তুগিজ উইঙ্গার নেটো। বার্নলি সমতায় না ফিরতে পারায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ করে ব্লুজরা।

লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করলেও প্রথমে গোলের দেখা পায়নি চেলসি। ৮৮ মিনিটে এনজো চেলসির জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে শেষ অবধি জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

Scroll to Top