২০২৩
ওই বছর আফগানিস্তানের হেরাত অঞ্চলে ৬ দশমিক ৩ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৯ হাজারের বেশি। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
একই বছর উত্তর-পূর্ব আফগানিস্তানের কম জনবসতি অঞ্চল বাদাখশানে ৬ দশমিক ৫ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় আফগানিস্তান ও সীমান্তবর্তী পাকিস্তানে অন্তত ১৩ জন নিহত হন।
২০২২
ওই বছরের জুনে আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য এলাকা পাকতিকায় ৬ দশমিক ১ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় ১ হাজার ৩৬ জন নিহত হন। আহত হন প্রায় দেড় হাজার মানুষ। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে আফগানিস্তানকে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করতে হয়েছিল।
এই ভূমিকম্পের ধাক্কা সামলে উঠতে না উঠতে সেপ্টেম্বরে কুনার অঞ্চলে আবার ভূমিকম্প হয়। নিহত হন অন্তত ৮ জন। তবে এতে ক্ষয়ক্ষতির মাত্রা ছিল কম।