৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে এ্যানির ছেলের ব্যাখ্যা

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে এ্যানির ছেলের ব্যাখ্যা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকার গরু কেনার ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে এ্যানির ছেলের ব্যাখ্যা

মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।

পোস্টে সারিয়ান চৌধুরী লেখেন, আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও উনার ভাইয়েরা পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসার জন্য প্রতি বছর ছয়, সাত কিংবা আটটি গরু কেনেন। এরই ধারাবাহিকতায় এ বছরও ওনারা ছয়টি গরু ক্রয় করেছেন।

তিনি বলেন, আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কোরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?

তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সম্প্রতি কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনাকে কেন্দ্র করে এ্যানিকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বাবাকে ঘিরে ওঠা সমালোচনার জবাব দিতেই ফেসবুকে পোস্ট করেছেন ছেলে সারিয়ান চৌধুরী।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top