১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত – DesheBideshe

১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত – DesheBideshe


১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত – DesheBideshe

ঢাকা, ১৩ জুলাই – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য বিশেষ পূর্বাভাস জারি করেছে। আজ সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের একটি বড় অংশজুড়ে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এনএন/ ১৩ জুলাই ২০২৬



Scroll to Top