১৮ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বেড়েছে ২০ শতাংশ – DesheBideshe

১৮ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বেড়েছে ২০ শতাংশ – DesheBideshe


১৮ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বেড়েছে ২০ শতাংশ – DesheBideshe

ঢাকা, ১৯ জুলাই – দেশের অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে এসেছে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মোট ১৭৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রবাসী আয়ে ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৬ থেকে ১৮ জুলাই এই তিন দিনেই দেশে ১৬ কোটি ১০ লাখ ডলার এসেছে। এর আগে মাসের প্রথম পাঁচ দিনেই এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। ধারাবাহিকভাবে এই প্রবাহ অব্যাহত থাকায় মাত্র ১৮ দিনেই আয় পৌনে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আস্থা বাড়ার কারণে রেমিট্যান্স প্রবাহে এই গতিশীলতা দেখা যাচ্ছে। এই ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করাসহ আমদানি ব্যয় মেটানো এবং দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এনএন/ ১৯ জুলাই ২০২৬



Scroll to Top