দৃশ্যটি যেন এক টেকে ঠিকমতো না হয়, সে জন্য শুটিংয়ের লাইটম্যানদের হাত করেন এই অভিনেতা। তাঁদের জানান, প্রতিবার কোনো না কোনো একটি ভুল করতে হবে। ধর্মেন্দ্র নিজেই বলেছিলেন, ভুল করলে তিনি লাইটম্যানদের প্রতিবার ২০ টাকা করে দেবেন। যে কথা সেই কাজ। পরিচালক লাইট ক্যামেরা অ্যাকশন বললেই, চিত্রনাট্যের পাতা অনুযায়ী হেমা মালিনীকে কাছে এনে গুলি করতে শেখানোর দৃশ্যটি শুরু হয়।
কিছু সময় পর লাইটম্যানেরা বলে ওঠেন, ‘আবার শুটিং করতে হবে। লাইটে সমস্যা ছিল।’
এ ঘটনা একের পর এক ঘটতে থাকে। শুরুতে না হলেও পরে বেশ মেজাজ খারাপ হয় হেমার; কিন্তু মনটা ভালো ছিল ধর্মেন্দ্রের। এভাবে একের পর এক শুটিংয়ে ব্যাঘাত ঘটানোর জন্য লাইটের লোকদের ২ হাজার টাকার বেশি দিয়েছিলেন এই অভিনেতা। এর একমাত্র কারণ ছিল হেমাকে ইচ্ছেমতো জড়িয়ে ধরার সুযোগ পাওয়া, তাঁর কাছাকাছি থাকা।
