হামলার অভিযোগে অভিনেতা ইথান জেমিসন গ্রেপ্তার

হামলার অভিযোগে অভিনেতা ইথান জেমিসন গ্রেপ্তার

আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেনম ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া হলিউড অভিনেতা ইথান জেমিসন।

হামলার অভিযোগে অভিনেতা ইথান জেমিসন গ্রেপ্তার

গত ৮ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ১৫ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন পিপল জানিয়েছে, আদালতের নথি অনুযায়ী তার বিরুদ্ধে প্রাণনাশের উদ্দেশ্যে মারাত্মক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রাজধানী র‌্যালি-তে গত ২২ মার্চ রাত ৯টা ৫২ মিনিটে গুলির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারে, এক ব্যক্তি ই-বাইকে এসে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই গাড়িতে তখন তিনজন আরোহী ছিলেন।

তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয়, গুলি ছোড়া ব্যক্তি অভিনেতা ইথান জেমিসন। তার বিরুদ্ধে ৯ মিলিমিটার সেমি-অটোমেটিক হ্যান্ডগান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয়, গুলি ছোড়া ব্যক্তিটি অভিনেতা ইথান ছিলেন। তার বিরুদ্ধে ৯ মিলিমিটারের একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। আদালতের নথিতে ভুক্তভোগীদের নাম গোপন রেখে ই. এফ., জে. এম. এবং কে. ডব্লিউ. হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত ৯ এপ্রিল আদালত হলিউড তারকার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।

এর আগে গত দেড় বছরের মধ্যে এটি তার দ্বিতীয়বার গ্রেপ্তারের ঘটনা। এর আগে ২০২৫ সালের মার্চে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। চাঞ্চল্যকর বিষয় হলো, সাম্প্রতিক এ ঘটনার মাত্র তিনদিন পর গত ২৬ মার্চ আগের অপরাধের জন্য দণ্ড প্রদান করা হয় তাকে।

রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল

প্রসঙ্গত, ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমায় ‘ডিস্ট্রিক্ট ৪’-এর প্রতিনিধি হিসেবে অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিত ইথান জেমিসন।

Scroll to Top