হবিগঞ্জ-৪ আসনে ফয়সালের বদলে শাম্মীকে চেয়ে ছাত্রদলের বিক্ষোভ

হবিগঞ্জ-৪ আসনে ফয়সালের বদলে শাম্মীকে চেয়ে ছাত্রদলের বিক্ষোভ

চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মারুফ আহমেদ বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাঁকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন, তাঁর বয়স ৮০ বছরের ওপরে। শারীরিক অবস্থার কারণে তিনি তৃণমূলে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে পারবেন না। তাই আমরা সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আক্তারকে পুনর্বিবেচনার অনুরোধ করছি।’

চুনারুঘাট পৌর ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান বলেন, ‘দলের দুর্দিনে মামলার ভারে আমরা যখন বিপর্যস্ত, তখন শাম্মী আক্তারই ছিলেন আমাদের পাশে। তিনি রাজপথের অগ্নিকন্যা, তাঁকেই প্রার্থী করা উচিত।’

Scroll to Top