স্বাধীনতা দিবসে বেনাপোল সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

স্বাধীনতা দিবসে বেনাপোল সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বেনাপোল সীমান্তের চেকপোস্ট শূন্য রেখায় বিজিবির পক্ষে খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির কলকাতা বিএসএফের ডিআইজি শ্রী তারনি কুমারের হাতে উপহারের মিষ্টি তুলে দেন। পরে তারা দুই বাহিনী একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্বাধীনতা দিবসে বেনাপোল সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

এ সময় বাংলাদেশ বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন, যশোর রিজিয়নের অপারেশন অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাজহার, যশোর (৪৯ বিজিবি) এর অধিনায়ক,লেঃ কর্নেল আহম্মেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।

বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন, স্টাফ অফিসার অজয় ​​কুমার শর্মা, অবিনাশ কুমার ও ১৪৫ বিএসএফের উপঅধিনায়ক শ্রী অলক কুমার।

উল্লেখ্য, দুই দেশের সৌহার্দ্য ও সাম্প্রতির বন্ধনকে জোরদার করতে প্রতিবছর দু’দেশের জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে দুই বাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Scroll to Top