শেন ওয়াটসন, মাইক হেসন, ড্যারেন স্যামি—তাঁদের কেউই পাকিস্তানের প্রধান কোচ হতে রাজি নন। তাঁদের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান কোচ হতে প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ও কিউইদের সহকারী কোচ কোচ লুক রনকিকে। এই খবর জানিয়েছে পাকিস্তান অবজারভার।
পাকিস্তান অবজারভার তাদের এক সূত্রের বরাতে দিয়ে জানিয়েছে, রনকি ও পিসিবির মধ্যে কথা চলছে। রনকি প্রধান কোচ হয়ে এলে তাঁর বেতন কত হবে, সেটা এখনো ঠিক হয়নি। আর ৪২ বছর বয়সী রনকিও সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় চেয়েছেন। গত বছর রনকিকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল পিসিবি। তখন পিসিবির প্রস্তাব তিনি গ্রহণ করেননি।



