স্বল্পদৈর্ঘ্যের জন্য ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা

স্বল্পদৈর্ঘ্যের জন্য ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এই উপলক্ষে পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ‌এ তথ্য জানানো হয়।

স্বল্পদৈর্ঘ্যের জন্য ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা

নির্মিতব্য সিনেমা দুটির মধ্যে একটির শিরোনাম ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ এটির দৈর্ঘ্য হবে ২৫-৩০ মিনিট। বাজেট ২০ লাখ টাকা।

অন্যটি হলো ‘ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী চলচ্চিত্র’। ইংরেজি সাবটাইটেলসহ এটির দৈর্ঘ্য হবে ১২-১৫ মিনিট। বাজেট ১০ লাখ টাকা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য তৈরি, কাস্টিং, শুটিং, এডিটিং, ডাবিং ও কালার গ্রেডিংসহ উল্লেখিত শিরোনামে মানসম্পন্ন সৃজনশীল সিনেমা নির্মাণ করতে হবে। যোগ্যতা হিসেবে সেই প্রতিষ্ঠানকে বেশকিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ন্যূনতম ৫ বছর এ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Scroll to Top