স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

কোরবানির হাটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যালবিনো জাতের সেই বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত খামারেই ফিরে গেছে। বিক্রির পর মহিষটিকে ঘিরে বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতার কাছ থেকে সেটিকে ফেরত এনে পুনরায় নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

জানা গেছে, নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে জন্ম নেওয়া ধবধবে সাদা রঙের এই বিরল মহিষটি দেখতে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল ও ভিড় তৈরি হয়েছিল। তবে এর নিরাপত্তা ও জননিরাপত্তার কথা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টিতে হস্তক্ষেপ করেন। মন্ত্রীর নির্দেশনা ও পরামর্শে ক্রেতাকে তার পরিশোধিত মূল্য ফেরত দিয়ে মহিষটি আবারও খামারের মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার (২৫ মে) বিকেলে মহিষটির ক্রেতা সামির যখন সেটিকে নিতে আসেন, তখন খামারের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা ও রাজকীয় পোশাকে হরেক রঙের কালার স্মোক উড়িয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানানো হয়েছিল। ৭০০ কেজি ওজনের এই মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ওই ক্রেতা। বিদায়লগ্নে ফার্মের মালিকপক্ষ আবেগাপ্লুত হয়ে পড়লেও, মহিষটিকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ক্রেতা ও তার স্বজনরা। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত এটিকে কোরবানির হাট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত সুন্দর এই মহিষটি কেবল দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত গণমাধ্যম রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস এবং গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top