শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক জানিয়েছেন, দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শাহবাগে আন্দোলনরত স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকদের কাছে এসে তিনি এ ঘোষণা দেন। তবে চলতি বছরের জুনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কথা বলেছেন মাদ্রাসা শিক্ষকরা।




