স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) বিষয়ক একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন।

আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেলের গাড়ি ঘুরে দেখেন তিনি। এসময় বৈদ্যুতিক চালিত যানবাহনের নতুন প্রযুক্তি, নকশা ও সক্ষমতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে তথ্য নেন প্রধানমন্ত্রী।

প্রদর্শনী ঘুরে দেখার সময় তিনি পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যানবাহনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ ধরনের প্রযুক্তির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top