মাশরুর জানিয়েছেন, উত্তরা পাঁচ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলরা পাঁচ ভাই, তাঁদের মধ্যে কামাল পারভেজ তৃতীয়। তিনি কয়েকটি ছবি প্রযোজনা করেছেন; এর মধ্যে রয়েছে ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’। ‘বীরপুরুষ’ ছবিতে সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ, তিন ভাই একসঙ্গে অভিনয় করেছিলেন।



