নিজের জীবনের কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমার বাবা কিন্তু একেবারেই অন্য রকম ছিলেন। বলা যেতে পারে, রীতিমতো অত্যাচারী। কখনো আমাদের বেল্ট খুলে মারতেন, কখনো আবার চটি পেটা করতেন। ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো আমাকে তাড়া করে বেড়ায়।’ উদাহরণ হিসেবে অভিনেতা একটি ঘটনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘একবার রাত করে অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরেছিলাম। সেদিন আমার জামায় নাকি সিগারেটের গন্ধ ছিল। আমার বাবা সেদিন ভীষণ মার মেরেছিলেন আমাকে। কিন্তু আমি সেদিন একেবারেই ধূমপান করিনি, বাবা কিন্তু সে কথা শোনেননি।’
Recent Posts
কথা বলার আগে একজন মুমিন যে ৮ বিষয়ে খেয়াল রাখেন
September 22, 2026
খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো
September 22, 2026