নিকোলাস পুরানের আর কীই–বা করার ছিল!
গ্রুপ পর্বের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজনের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। এরপরও রানরেটের কারণে খেলতে হয়েছে এলিমিনেটর। সেই এলিমিনেটরেও পেতে পারতেন সেঞ্চুরি।
ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় সেটি আর হয়নি, অপরাজিত ছিলেন ৯১ রানে। হেরেছে তাঁর দল ত্রিনবাগো নাইট রাইডার্সও। সিপিএলে এলিমিনেটরে বার্বাডোজ রয়্যালসের কাছে হেরেছে ৯ উইকেটে।