সালথায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সালথায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

দুটি পক্ষের নেতৃত্বদানকারী নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দুজনেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।

ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা সালথা থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, বেলা সোয়া ১১ টার দিকে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে অনেক ব্যক্তি আহত হয়েছেন। আমরা দুই পক্ষের সাথে যোগাযোগ করছি। আহত ও বাড়ি ভাঙচুরের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করছি।’

Scroll to Top