সাভারে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার – DesheBideshe

সাভারে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার – DesheBideshe


সাভারে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার – DesheBideshe

ঢাকা, ২১ এপ্রিল – সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ডাকাতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটির আরও পাঁচ থেকে ছয়জন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাতে নবীনগর চন্দ্রা সড়কের আশুলিয়ার শ্রীপুর মুক্তা সিএনজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ, মো. আব্দুর রহিম, মো. জুয়েল রানা, মো. মিজান শেখ, মো. জহুরুল ইসলাম এবং মো. আব্দুল মমিন।

পুলিশ জানায় যে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের এই সদস্যদের গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল ছাড়াও দুটি সুইচ গিয়ার এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬



Scroll to Top