সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া।

তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। পরে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সোমবার সকালে কোনো এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Scroll to Top