জুলাই-আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর আর গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ১৫ ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ৭ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
